অর্ডার করুন এখনই ০১৭৫০-৬০৪০৪০

আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’

কারও কাছে আম কেবলই একটি ফল। কিন্তু খাঁটি আমপ্রেমীদের কাছে আম মানেই শৈশবের স্মৃতি, গরমের ছুটি, হাতে লেগে থাকা আঠালো রস আর কোন জাতের আমটি সেরা, তা নিয়ে অন্তহীন তর্ক। সেই সেরা আমের খোঁজে যদি পুরো জাদুঘর, গ্রাম কিংবা বিশাল বাগানে ঘুরে আসা যায়, তবে কেমন হবে? ভারত থেকে ফিলিপাইন, বিশ্বের এমন ৬টি অনন্য স্থান, যা আমপ্রেমীদের জন্য যেন একেকটি স্বর্গরাজ্য।

অনিল ফার্মস আম জাদুঘর, গুজরাট
গুজরাটের গির জাতীয় উদ্যান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে হিরণ নদীর তীরে সাড়ে ১২ একর জায়গাজুড়ে গড়ে উঠেছে এই জাদুঘর। জারিয়া পরিবার কয়েক দশক ধরে এখানে ভারতসহ থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ইসরায়েল, ইউরোপ ও আমেরিকার ২৩০টিরও বেশি জাতের আম সংগ্রহ করেছে। এখানে এমন কিছু আম আছে যা দেখতে আপেল বা স্ট্রবেরির মতো, যাদের নাম ‘রেড আপেল ম্যাঙ্গো’ ও ‘স্ট্রবেরি ম্যাঙ্গো’। এ ছাড়া সিন্ধু-১১৭ নামের বীজহীন আম এবং বছরে একাধিকবার ফল দেওয়া বারোমাসি আমও রয়েছে এখানে।

কুরুভাক্কাভু, কেরালা
কেরালার কান্নুর জেলার এই ছোট্ট গ্রামটি বিরল দেশীয় আম সংরক্ষণে এক অনন্য নজির গড়েছে। কান্নুপুরম অঞ্চলে প্রায় ২০০ জাতের আম পাওয়া গেলেও এই ক্ষুদ্র গ্রামে চাষ হয় ১০০টিরও বেশি জাতের দেশীয় আম। এখানকার কোনও আম দেখতে গোলমরিচের মতো ছোট, কোনোটি আবার নারকেলের মতো বড়; কোনোটি তীব্র মিষ্টি, আবার কোনোটি তেঁতুলের মতো টক! ২০০ বছরের পুরোনো একটি প্রিয় মিষ্টি আমের গাছ কেটে ফেলার পর গ্রামবাসীদের মনে যে আঘাত লেগেছিল, তা থেকেই ২০টি পরিবার মিলে এই ঐতিহ্যবাহী আম সংরক্ষণের আন্দোলন শুরু করে।

আইসিএআর-সিআইএসএইচ আম জাদুঘর, লখনউ
আম নিয়ে কীভাবে বৈজ্ঞানিক গবেষণা ও চাষাবাদ হয়, তা জানতে ২০২২ সালে লখনউতে এই আধুনিক ও ইন্টারঅ্যাক্টিভ জাদুঘরটি চালু করা হয়। এর সাতটি বিভাগে আমের ইতিহাস, বায়োটেকনোলজি, অর্গানিক চাষ ও হাইড্রোপনিক্স পদ্ধতি প্রদর্শন করা হয়। তবে এর মূল আকর্ষণ ‘ম্যাঙ্গো গ্যালারি’, যেখানে ভারতের বিখ্যাত সব আমের মাটির মডেল রয়েছে।

প্রোফুড আম জাদুঘর, ফিলিপাইন
ফিলিপাইনের জাতীয় ফল আমকে উৎসর্গ করে মান্দাউই সিটিতে এটি তৈরি হয়েছে। বিশেষ করে দেশটির বিখ্যাত রপ্তানি পণ্য ‘শুকনো আম’ তৈরির প্রক্রিয়া এখানে দেখানো হয়। ১৭ হেক্টরের এই বিশাল কারখানায় কীভাবে আম সংগ্রহ, স্লাইস, শুকানো এবং প্যাক করে বিশ্বজুড়ে পাঠানো হয়, পর্যটকেরা তা সরাসরি দেখতে পারেন।

মালিহাবাদ, লখনউ
লখনউয়ের মালিহাবাদ অঞ্চলটি বিশ্বজুড়ে ‘দশেরি’ আমের জন্য কিংবদন্তি। এখানকার মাইলের পর মাইল বিস্তৃত আমবাগানগুলো বংশপরম্পরায় যত্ন সহকারে টিকিয়ে রাখা হয়েছে। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো ২০০ বছরেরও বেশি পুরোনো আদি ‘দশেরি’ আমগাছটি। এখানকার মানুষ আম নিয়ে যেভাবে আলোচনা করেন, তা যেন কোনও শিল্প সংগ্রাহকের শিল্পকর্ম নিয়ে আলোচনার মতোই গভীর।

গুইমারাস, ফিলিপাইন
ফিলিপাইনের এই দ্বীপ জেলাটি পৃথিবীর অন্যতম সবচেয়ে মিষ্টি আম উৎপাদনের জন্য আন্তর্জাতিকভাবে বিখ্যাত। আমের মৌসুমে পুরো দ্বীপে রঙিন উৎসব ও মেলার আয়োজন করা হয়। এখানকার অদ্ভুত আকর্ষণ হলো আম দিয়ে তৈরি নানা খাবার; যেমন—আমের পিৎজা, আম বার্গার, ম্যাঙ্গো কেচাপ, পেস্ট্রি ও আইসক্রিম। পর্যটকেরা সরাসরি বাগান থেকে আম পেড়ে খাওয়ার সুযোগও পান এখানে।

সূত্র: এনডিটিভি
আম বিষয়ক খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
কারও কাছে আম কেবলই একটি ফল। কিন্তু খাঁটি আমপ্রেমীদের কাছে আম মানেই শৈশবের স্মৃতি, গরমের ছুটি, হাতে লেগে থাকা আঠালো রস আর কোন জাতের আমটি সেরা, তা নিয়ে অন্তহীন তর্ক। সেই সেরা আমের খোঁজে যদি পুরো জাদুঘর, গ্রাম কিংবা বিশাল বাগানে ঘুরে আসা যায়, তবে কেমন হ ... বিস্তারিত
যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
আমকে বলা হয় ফলের রাজা। স্বাদ, ঘ্রাণ আর পুষ্টিগুণ সব মিলিয়ে গ্রীষ্মের সবচেয়ে জনপ্রিয় ফলগুলোর একটি এটি। দেশের বাজারে নানা জাতের আমের ভিড়ে বিশেষভাবে পরিচিত আম্রপালি। ছোট আকার, গাঢ় মিষ্টি স্বাদ আর আঁশহীন শাঁসের কারণে এই আমের চাহিদা বেশ বেশি। তবে শুধ ... বিস্তারিত
আমের নাম ফজলি হলো কীভাবে
প্রতি গ্রীষ্মেই আমের আগমন ঘটে কখনো হিমসাগর, কখনো ল্যাংড়া, কখনো বা হাঁড়িভাঙা। তবে মৌসুমের শেষে বাজারে আবির্ভূত হয় এক সুবৃহৎ, সুবাসিত, রসালো আম, যার নাম ফজলি। তখন মনে হয় রাজসিক কোনো অতিথি এসে হাজির হয়েছে আম উৎসবের শেষ অংশে। ‘ফজলি’ এটি শুধু এক ... বিস্তারিত
রাজশাহীর আম বিশ্বজুড়ে নাম
রাজশাহীর আম, বিশ্বব্যাপী যার নাম। স্বাদে আর গন্ধে অতুলনীয়। রাজশাহীতে ৪ মে থেকে শুরু হয়েছে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’। আম পরিপক্ব হতে এখনো দেড় থেকে দুই সপ্তাহ সময় প্রয়োজন। আম পাকলে অন্তত দেড় হাজার কোটি টাকার বাণিজ্যের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বাঘ ... বিস্তারিত